এবার এক দাবিতে উত্তাল ভিকারুননিসা

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-অভিভাবকরা। একই সঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন তারা।

আজ রবিবার (১১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডে স্কুলের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করছেন কয়েক শ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা ‘এক দফা, দাবি এক, এক ঘণ্টায় পদত্যাগ; মানি না মানব না, দুর্নীতি সইব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top