শিক্ষাপ্রতিষ্ঠানে শীর্ষপদে পদত্যাগ চলছেই
পদত্যাগের হিড়িক পড়েছে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সরকারের বিভিন্ন দপ্তরপ্রধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষকরা পদত্যাগ করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীদের দাবির মুখে প্রতিষ্ঠানপ্রধানরা এভাবে পদত্যাগ করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নানাভাবে বাধা দিয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানপ্রধানরা ঐ সব পদে থাকার…
