এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ডের
অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কালবেলাকে এ কথা জানান। তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ে এ প্রস্তাবনা দিয়েছি। এখন মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে রুটিন প্রকাশ করতে পারব। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে…
