রবিবার থেকে চালু প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত সারা দেশে আগামী ৪ আগস্ট রবিবার থেকে চালু হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।…

Read More

ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে চাই: শিক্ষামন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাথমিক…

Read More

শিক্ষায় পিছিয়ে পড়ছে চা শ্রমিক শিশুরা

পড়ালেখা সুনিশ্চিত করাসহ শিশুদের উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্য সারাবিশ্বে যখন বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সেখানে শিশুশ্রম বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় শিশুদের ঝরে পরা পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশে চা বাগান অধ্যুষিত অঞ্চলগুলোতে। গত বছর বৈশ্বিক মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) জরিপ অনুযায়ী হবিগঞ্জ চা বাগানগুলোতে শিশুশ্রমের সঙ্গে জড়িত ২৯ দশমিক ৮ শতাংশ চা…

Read More

এমপিওভুক্ত হচ্ছেন আরো ২ হাজার শিক্ষক

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৯৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ১ হাজার ৪৯১ জন এবং কলেজের ৪৫৩ জন শিক্ষক রয়েছেন। মোট ১ হাজার ৯৪৪ জনের মধ্যে মাত্র এগারো জন অফলাইনে আবেদনকারী। অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেন। এ ছাড়া ১ হাজার ৩৬০…

Read More

আইইউবিতে ফিন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ফিন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্বোধন করেন। আইইউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনশিয়েটিভসের অংশ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের (এলবিএসএল) সঙ্গে অংশীদারত্বে প্রতিষ্ঠিত হয়েছে ট্রেডিং ল্যাবটি। এলবিএসএলের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক হলেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তাঁকে নিয়োগ দেন। আবু ইউসুফ মো. আবদুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি পেল ১০০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে দশমবারের মতো ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩ শীর্ষস্থানীয় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাধীনতা হলে শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল,…

Read More

গবেষণায় বিজ্ঞান একাডেমি স্বর্ণপদকের জন্য নির্বাচিত নূরে আলম সিদ্দিকী

জীববিজ্ঞানে মৌলিক গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন মো. নূরে আলম সিদ্দিকী। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তিনি। গত ডিসেম্বরে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ২০২৩ সালের স্বর্ণপদক অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করে। মো. নূরে আলম সিদ্দিকী বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে…

Read More

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ গত শনিবার (১৪ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহবুবা হক। এ সময় বক্তব্য দেন সহ–উপাচার্য মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ…

Read More

যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে ৯২ লাখ টাকার ফেলোশিপ, আবেদন যেভাবে

সাধারণত পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশে অন্য দেশের তরুণ ও পেশাজীবীদের যুক্ত করার একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়। বৃত্তি পেয়ে কম খরচে বা বিনা খরচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললেও ফেলোশিপের সুযোগ–সুবিধা আলাদা। এখানে…

Read More
Back To Top