আইইউবিতে ফিন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ফিন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে ল্যাবের উদ্বোধন করেন। আইইউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইনশিয়েটিভসের অংশ হিসেবে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের (এলবিএসএল) সঙ্গে অংশীদারত্বে প্রতিষ্ঠিত হয়েছে ট্রেডিং ল্যাবটি। এলবিএসএলের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক হলেন আবু ইউসুফ মো. আবদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল তাঁকে নিয়োগ দেন। আবু ইউসুফ মো. আবদুল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা। দেশের ব্যবসা ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে তিনি নিজেকে অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করেছেন।…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি পেল ১০০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে দশমবারের মতো ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩ শীর্ষস্থানীয় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চবিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাধীনতা হলে শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল,…

Read More

গবেষণায় বিজ্ঞান একাডেমি স্বর্ণপদকের জন্য নির্বাচিত নূরে আলম সিদ্দিকী

জীববিজ্ঞানে মৌলিক গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছেন মো. নূরে আলম সিদ্দিকী। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তিনি। গত ডিসেম্বরে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ২০২৩ সালের স্বর্ণপদক অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র আহ্বান করে। মো. নূরে আলম সিদ্দিকী বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে…

Read More

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ গত শনিবার (১৪ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহবুবা হক। এ সময় বক্তব্য দেন সহ–উপাচার্য মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ…

Read More

যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে ৯২ লাখ টাকার ফেলোশিপ, আবেদন যেভাবে

সাধারণত পেশাজীবী ও তরুণ গবেষকদের দক্ষতা বিকাশে সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশে অন্য দেশের তরুণ ও পেশাজীবীদের যুক্ত করার একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ গ্রহণের মধ্য দিয়ে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতাও অন্যদের জানানো যায়। বৃত্তি পেয়ে কম খরচে বা বিনা খরচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিললেও ফেলোশিপের সুযোগ–সুবিধা আলাদা। এখানে…

Read More

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ, দেখুন বিস্তারিত

যাঁরা বিদেশে পড়তে যেতে চান, তাঁদের অনেকেরই পছন্দের দেশ অস্ট্রেলিয়া। দেশটির অন্যতম একটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডিলেড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করছে। অস্ট্রেলিয়ার দুটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব অ্যাডিলেড ও ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া একীভূত হয়ে অ্যাডিলেড ইউনিভার্সিটির যাত্রা শুরু। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা অফার দেয়। এ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও…

Read More

বারবার পেছাচ্ছে এইচএসসি পরীক্ষা, অন্যান্য স্তরেও ক্ষতি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে প্রভাব পড়েছে দেশের শিক্ষা কার্যক্রমের ওপর। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। ইতিমধ্যে দুই দফায় চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার একসঙ্গে আগামী ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই অনির্ধারিত বন্ধের প্রভাব পড়েছে শিক্ষার অন্যান্য স্তরেও। শিক্ষা মন্ত্রণালয়…

Read More

এইচএসসির উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ

দেশের চলমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র (খাতা) বোর্ডে আপাতত না পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ট্রেজারি বা থানায় সংরক্ষিত এইচএসসি পরীক্ষার লিখিত উত্তরপত্র বোর্ডে জমাদানের দ্বিতীয় কিস্তির তারিখ (২৭ জুলাই, শনিবার) স্থগিত…

Read More

আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনী: ধর্মমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ বাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত কোটা সংস্কারের নামে বিএনপি, জামায়াতের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, ছাত্ররা কোটা সংস্কারের নামে যে আন্দোলন করেছে সে আন্দোলনকে…

Read More
Back To Top