প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য পরিবর্তন

দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে নতুন শপথ বাক্য পাঠ করাতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক আদেশে এ তথ্য জানা গেছে।

নতুন শপথ বাক্য, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top