ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ গত শনিবার (১৪ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহবুবা হক।

এ সময় বক্তব্য দেন সহ–উপাচার্য মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সারোয়ার আর চৌধুরী, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্রকল্যাণ পরিচালক এ এস এম মহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চার প্রাক্তন শিক্ষার্থী।

এ সময় বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি

Source: Prothom Alo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top